ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা

‘আমরা প্রস্তুত’, পাকিস্তান সিরিজ নিয়ে বাংলাদেশ কোচ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 125
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলতি মাসেই বাংলাদেশ ও পাকিস্তান ওয়ানডে সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুই দলই রাজি হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ খেলতে। চলতি মাসে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের।

তবে সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতিতে এই সিরিজ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে গতকাল বিকেল থেকে ভারত-পাকিস্তানের উত্তেজনার অবসান হয়েছে। ফলে সিরিজ নিয়ে নতুন করে আশাবাদী বিসিবি।

এই সিরিজ নিয়ে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানালেন তারা প্রস্তুত। আজ রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন বলেন, ‘দেখুন—এটা তো আমাদের উপর না, বোর্ড সিদ্ধান্ত নেবে। দুইটা বোর্ড মিলেই সিদ্ধান্ত নেবে সিরিজটা হবে কী হবে না। আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। যেহেতু আমাদের সামনে এশিয়া আছে, বিশ্বকাপ আছে সেটার উপর ভিত্তি করে আমাদের অনুশীলনটা হচ্ছে।’

‘এটাও আমাদের নির্দিষ্ট একটা সিরিজ ছিল এখানে আমরা কী করতে পারি—কোন জায়গাগুলো আমাদের উন্নতি করতে হবে। কিন্তু সিরিজের ব্যাপারে আমরা তো প্রস্তুত আছি, বাকিটা বোর্ড জানে। তারা সিদ্ধান্ত নেবে সিরিজ হবে কী হবে না।’-যোগ করেন তিনি।

শেষ কয়েকদিনের অনুশীলন নিয়ে সালাউদ্দিন বলেন, ‘বেসিক্যালি আমরা তো খুব বেশি সময় পাই ছেলেদের স্কিল উন্নতি করার মতো। একের পর এক এতো সিরিজ থাকে—একটা থেকে একটা ট্রান্সফার করার মতো কিংবা আমাদের স্কিলের উন্নতি করার মতো সময় থাকে না। এবার হয়ত একটু সময় পেয়েছি—স্কিলের উন্নতি করার জন্য কিছু ট্রেনিং সেশন রাখা হয়েছে। ওদের ফিটনেসের ব্যাপারেও আমরা অনেক জোর দিয়েছি।’

‘আমাদের যে প্রোগ্রামটা হয়েছে সেটা তাদের ফিটনেস লেভেলটা উন্নতি করতে এবং স্কিলের উন্নতি করার জন্য। বিশেষ করে টি-টোয়েন্টিতে আমাদের কিছু শটস লাগবে, যেগুলো হয়ত আমরা এপ্লাই করতে পারি না। অনুশীলনের কারণে সময় পাই না। যে ধরনের উইকেটে আমরা খেলব ওই উইকেটে কী ধরনের শটস খেলা দরকার ওইগুলোর উপর জোর দিয়েছি।’-যোগ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘আমরা প্রস্তুত’, পাকিস্তান সিরিজ নিয়ে বাংলাদেশ কোচ

আপডেট সময় : ০২:৪৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫