ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি কার্যালয়ে হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগে, মতিসহ অন্যদের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের, বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুল্লা ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণের মধ্য দিয়ে সবুজায়নের অঙ্গীকার ব্রহ্মপুত্র নদী থেকে উদ্ধার অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে, স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল বড় ভাই, ত্রিশালে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু নীলক্ষেতে ‘ভোজেশ্বরের ইতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন দক্ষিণ কেরানীগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

আরাকান আর্মির হেফাজত থাকা পণ্যবাহী জাহাজটি ১৬ দিন পর ছাড়া পেয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৬:২২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 113
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমার আরাকান আর্মির হেফাজত থাকা পণ্যবাহী জাহাজটি ১৬ দিন পর টেকনাফে স্থলবন্দরে এসেছে।

শনিবার দুপুর ১২ টা ৪০ মিনিটের দিকে টেকনাফের স্থলবন্দর জেটিতে নোঙর করে জাহাজটি।

টেকনাফ স্থলবন্দরের ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, গত ১৬ জানুয়ারি দুপুরে নাফ নদীর মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া এলাকায় ইয়াঙ্গুন থেকে আসা পণ্যবাহী দুইটি কার্গো জাহাজ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা তল্লাশির নামে জিম্মি করে। পরদিন একই এলাকায় আরও দুইটি জাহাজ জিম্মি করে বিদ্রোহী গোষ্ঠীটির সদস্যরা। এর মধ্যে গত ১৯ জানুয়ারি একটি জাহাজ ও ২০ জানুয়ারি দুইটি জাহাজ ছেড়ে দেয় তারা। চতুর্থ জাহাজটি ফিরেছে আজ।

টেকনাফ স্থলবন্দরের ইউনাইটেড ল্যান্ড পোর্টের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন জানান, ফিরে আসা জাহাজটিতে কি ধরনের পণ্য আছে তা এখনও জানা যায়নি। আগামীকাল বন্দরে কাস্টমস কর্তৃপক্ষ এলে এ বিষয়ে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আরাকান আর্মির হেফাজত থাকা পণ্যবাহী জাহাজটি ১৬ দিন পর ছাড়া পেয়েছে

আপডেট সময় : ০৪:২৬:২২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫