আশুলিয়া নরসিংহপুর একটি বাসার দ্বিতীয় তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের ঘটনায় দগ্ধ মোঃ সুমন (৩২)নামে আরও একজনের চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দুই।
- আপডেট সময় : ১২:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 127
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয় ।
জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে
আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান মৃত্যুর নিশ্চিত করে জানান, এর আগে রাত সাড়ে ৩টার দিকে শিউলি আক্তারের মৃত্যু হয়। দুপুর সাড়ে বারোটার দিকে সুমনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তার শরীরে ৯৯ শতাংশ দগ্ধ ছিল।
তিনি আরো জানান,এই নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।বাকিদের মধ্যে, শারমিন ৪২ শতাংশ, সোয়ায়েদ ২৭ শতাংশ, মনির হোসেন ২০ শতাংশ, মাহাদী ১০ শতাংশ, ছামিন ১৪ শতাংশ, সোহেল ১০ শতাংশ, সুরাইয়া ৯ শতাংশ, সূর্য বানু ৭ শতাংশ ও জহুরা বেগম ৫ শতাংশ দগ্ধ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শনিবার সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই ঘটনাটি ঘটে এতে শিশু ও নারীসহ ১১জনকে জাতীয় বার্নে আনা হয়
বলেও জানান তিনি।



















