আশুলিয়া নরসিংহপুর একটি বাসার দ্বিতীয় তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে দগ্ধ মোছাঃ শিউলি আক্তার(৩২) চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়েছে ।
- আপডেট সময় : ১২:৫৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 122
শনিবার (১৫ ফেব্রুয়ারি)দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়
জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে
আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান, সাভারের আশুলিয়ায় থেকে শিশু ও নারীসহ ১১জনকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্নে আনা হয়েছিল।তাদের মধ্যে রাত সাড়ে তিনটার দিকে শিউলি আক্তারের মৃত্যু হয়। তার শরীরে শতাংশ দগ্ধ ছিল।দগ্ধদের মধ্যে আরো ৭জনের অবস্থা অসংখ্যজনক তারা হলেন,মোঃ সুমন ৯৯ শতাংশ ,শারমিন ৪২ শতাংশ, সোয়াইদ ২৭ শতাংশ, মনির ২০ শতাংশ দগ্ধ,শামীম ১৪ শতাংশ, মাহাদি ১০ শতাংশ, সোহেল ১০ শতাংশ, সুমাইয়া ৯ শতাংশ,সূর্য বানু ৭ শতাংশ,জোহরা বেগম ৫ শতাংশ। ৭জনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত শিউলি আক্তারের দেবর মোঃ জনি জানান,আমার ভাবি ভাই দুই ছেলে মাহাদী ও শামীম মাদ্রাসা বন্ধ থাকায় সাভারে ভাইয়ের বাসায় শবে বরাতের নামাজ পড়ার উদ্দেশ্যে বেড়াতে আসছিলাম। এই ঘটনায় শিউলির দুই ছেলে সহ তাদের মামা বড় ভাই সোহেল ও ছোট মামা সুমন ও দগ্ধ হয়েছে।
তিনি আরো জানান,স্বামীর নাম শেখ মনির হোসেন। ৭ মাস আগে বিদেশ থেকে দেশে আসেন ও গ্রামে সেনিটারি দোকান দিয়েছে।
তিনি দগ্ধ অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন রয়েছে অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি। ঢাকার নবাবগঞ্জের দিঘীরপাড় গ্রামের আলাউদ্দিন মিয়ার মেয়ে ।



















