ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

আ. লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলেই ব্যবস্থা নেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 371
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১২ মে) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৯ম সভা শেষে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, প্রজ্ঞাপনে যে ধরনের নির্দেশনা আছে আমরা সেভাবেই কাজ করব। এ বিষয়ে সেদিন (শনিবার) বিস্তারিত বলে দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইন যেটা হয়েছে সেটা বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের।

আওয়ামী লীগ তো সংগঠিত হওয়ার চেষ্টা করছে, তারা ঝটিকা মিছিল, রাতে মিছিল করছে– এক্ষেত্রে আপনাদের কার্যক্রম কী হবে? জবাবে উপদেষ্টা বলেন, আপনারা যদি আমাদের আগে জানিয়ে দিতে পারেন তাহলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারব। আর গোয়েন্দা সংস্থার মাধ্যমে যদি আমরা জানতে পারি তাহলেও আমরা ব্যবস্থা নেব।

আপনারা অবৈধ অস্ত্র জমা নেওয়ার উদ্যোগ নিয়েছিলেন, সেখানে কতগুলো অস্ত্র জমা পড়েছে এবং শেখ হাসিনার সময়ে ২০০৯ সাল থেকে ২০২৪ সালে কতগুলো অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে– এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান এখনো চলছে। তবে আমরা যে পরিমাণ আশা করেছিলাম সেই পরিমাণ উদ্ধার করতে পারিনি বা হয়নি। আমরা অবৈধ অস্ত্রের সঠিক সংখ্যা এখন বলতে পারব না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আ. লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলেই ব্যবস্থা নেওয়া হবে

আপডেট সময় : ০২:৩৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫