ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ময়মনসিংহে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ময়মনসিংহে অন্যরকম হাট, যেখানে বিক্রি হয় মানুষ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪ রোগী হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি কেরানীগঞ্জের ঝিলমিল হাসপাতালে কতৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসায় মাদ্রাসা শিক্ষক মৃত্যুর অভিযোগ। উখিয়ায় সমাজসেবকের বাড়িতে হামলা-ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ মোবাইল হ্যাক করে ৩ লাখ টাকা আত্মসাৎ: ময়মনসিংহে র‌্যাবের হাতে গ্রেফতার ১ শেরপুরের গজনী এলাকায় বিজিবির অভিযান: ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ, ৫ পাচারকারী পলাতক

ইউআইইউ’র ঘটনায় তদন্ত কমিটি গঠন

ইউআইইউ’র ঘটনায় তদন্ত কমিটি গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 127
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) শিক্ষার্থীদের আন্দোলন ও উপাচার্যসহ ১১ কর্মকর্তার পদত্যাগে সৃষ্ট অস্থিতিশীলতার কারণ খুঁজতে তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে এ কমিটি গঠন করা হয়। আগামী সাতদিনের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. মুজিবুর রহমানকে সভাপতি করা হয়েছে। এছাড়া ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদিদ মুনিরকে সদস্য এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তারিক হাসান।

ট্রাস্টি বোর্ডের বিবৃতিতে বলা হয়, ইউআইইউ’র ট্রাস্টি বোর্ড ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক ঘটনার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে এবং বিভিন্ন অভিযোগ-দাবি ও গণমাধ্যমে প্রচারিত তথ্যের সত্যতা যাচাই সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।

এতে আরও বলা হয়, দেশের উচ্চশিক্ষার উন্নয়নে অবদান রাখা এবং স্বচ্ছতার প্রতি ইউআইইউর অঙ্গীকারের অংশ হিসেবে পুরো ঘটনা তদন্তে তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটি সাম্প্রতিক ঘটনাবলি ও ক্যাম্পাসে অস্থিরতার বিষয়ে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করবে। আগামী সাত কর্মদিবসের মধ্যে সব প্রাসঙ্গিক প্রমাণ, অনুসন্ধান ও সাক্ষ্যসহ বিস্তারিত প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন অনুযায়ী বোর্ড অব ট্রাস্টি সব ধরনের পদক্ষেপ নেবে।

শিক্ষার্থীদের আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধসহ বিভিন্ন পদক্ষেপ নেয় ইউআইইউ কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কাশেম মিয়ারও পদত্যাগের দাবি তোলেন। আন্দোলনের মুখে একপর্যায়ে পদত্যাগের ঘোষণা দেন উপাচার্য। এরপর তার সঙ্গে ডিন, বিভাগীয় প্রধান, পরিচালকসহ আরও ১০ কর্মকর্তা পদত্যাগপত্র জমা দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইউআইইউ’র ঘটনায় তদন্ত কমিটি গঠন

ইউআইইউ’র ঘটনায় তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০৩:৪৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫