ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ইউক্রেনের সরকারি ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে -রয়টার্স

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 128
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে স্থানীয় সময় রোববার সকালে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় প্রথমবারের মতো দেশটির মন্ত্রিসভার ভবনকে টার্গেট করেছে রুশ সেনারা।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্বিরিডেনকো তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো এ সরকারি ভবন লক্ষ্য করে হামলা হয়েছে। এতে ভবনটির ছাদ ও উপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার কর্মীরা আগুন নেভানোর কাজ করছিল বলে জানান তিনি।

রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেছেন, ড্রোন হামলায় ভবনটিতে আগুন লেগে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, আজকের হামলায় রেডর্ক সংখ্যক আটশরও বেশি ড্রোন ও মিসাইল ব্যবহার করা হয়েছে। যা একদিনে সর্বোচ্চ ড্রোন দিয়ে হামলার রেকর্ড।

বিমানবাহিনী আরও জানিয়েছে, এরমধ্যে ৯টি মিসাইল এবং ৫৬টি ড্রোন ৩৭টি জায়গায় আঘাত হেনেছে। এরসঙ্গে আট জায়গায় ড্রোন ও মিসাইলের ধ্বংসাবশেষ পড়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক সারাহ রেইনসফোর্ড জানিয়েছেন, সকাল বেলাতেই ইউক্রেনের স্বাধীনতা চত্ত্বর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখেছেন তিনি। এর কিছুক্ষণ পর রাশিয়ার দুটি ক্রুস মিসাইল প্রচণ্ড গতিতে উড়ে যেতে দেখেন । এরপরই একটি বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পান।

সাংবাদিক সারাহ রেইনসফোর্ড বলেছেন, ইউক্রেনের সিটি সেন্টারে রাশিয়ার এ ধরনের হামলা খুবই বিরল। কারণ সরকারিভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় সেখানে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা আছে। কিন্তু রোববার সকালে রাশিয়া একসঙ্গে এত বেশি ড্রোন ও মিসাইল ছুড়ছে যে, প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো আটকানোর সক্ষমতা হারিয়ে ফেলে।

রাজধানীর প্রাণ কেন্দ্রে রাশিয়ার এ হামলায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৩ জন। এছাড়া অন্যান্য অঞ্চল থেকেও হতাহতের খবর আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইউক্রেনের সরকারি ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে -রয়টার্স

আপডেট সময় : ১০:০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫