ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইফতারে বিরিয়ানি খেয়ে অসুস্থ প্রায় অর্ধশত শ্রমিক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 79
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় ইফতারে বিরিয়ানি খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ৪০ থেকে ৫০ জন শ্রমিক। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতারের সময় উপজেলার গ্লোবাল সুজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শ্রমিক সূত্রে জানা যায়, কারখানাটিতে প্রায় ১ হাজার ২০০ শ্রমিক কর্মরত আছেন। রমজান মাস উপলক্ষে প্রতিদিনই শ্রমিকদের জন্য কারখানার পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার ইফতারের জন্য উপজেলার সিডস্টোর বাজারের খান হোটেল থেকে বিরিয়ানি সরবরাহ করা হয়েছিল।

কারখানার সুইং সেকশনের শ্রমিক ফাহাদ মিয়া জানান, ইফতার করার ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই কয়েকজন শ্রমিক বমি করতে শুরু করেন এবং একে একে আরও অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

সুইং সেকশনের ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, কারখানা কর্তৃপক্ষ নিয়মিত শ্রমিকদের জন্য ইফতারের ব্যবস্থা করে থাকে। বৃহস্পতিবার বিরিয়ানি খাওয়ার পর প্রায় ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান জানান, বিরিয়ানি খাওয়ার পর অজ্ঞাত বিষক্রিয়ার লক্ষণ নিয়ে কয়েকজন শ্রমিক হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর অসুস্থ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইফতারে বিরিয়ানি খেয়ে অসুস্থ প্রায় অর্ধশত শ্রমিক

আপডেট সময় : ০৬:০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬