উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা Kim Jong Un মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের মাঝেই তিনি বলেন, তেহরান চাইলে পিয়ংইয়ং সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
এক বিশেষ ভাষণে কিম জং উন দাবি করেন, ইসরায়েলকে ধ্বংস করতে উত্তর কোরিয়ার একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্রই যথেষ্ট। তার এ বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের দীর্ঘদিনের মিত্র উত্তর কোরিয়ার এমন প্রকাশ্য অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। একই সঙ্গে এটি ইসরায়েল ও ওয়াশিংটনের ওপর কূটনৈতিক ও সামরিক চাপ বাড়ানোর ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক রাজনীতিতে শক্ত অবস্থান তুলে ধরতে উত্তর কোরিয়া প্রায়ই কড়া ভাষায় বক্তব্য দিয়ে থাকে।




















