ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের, বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুল্লা ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণের মধ্য দিয়ে সবুজায়নের অঙ্গীকার ব্রহ্মপুত্র নদী থেকে উদ্ধার অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে, স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল বড় ভাই, ত্রিশালে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু নীলক্ষেতে ‘ভোজেশ্বরের ইতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন দক্ষিণ কেরানীগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার কমলগঞ্জে মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ। মধুপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২৫ বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন ‘আর অনলাইনে আসা হবে না’ পোস্টের পরদিন খালে মিলল গার্মেন্টস কর্মীর মরদেহ

ইরানের হামলার ছবি-ভিডিও শেয়ারের অভিযোগে কাতারে গ্রেপ্তার ৩১৩

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 150
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের হামলার মাঝে ছবি এবং ‌‌বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৩০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে কাতার। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি-মার্কিন হামলার প্রতিশোধে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রত্যেকদিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানবন্দর, সামরিক ঘাঁটি, জ্বালানি স্থাপনা এবং আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইরানের চলমান হামলার মাঝেই উপসাগরীয় অঞ্চলজুড়ে ছবি ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘটনা বাড়ছে।

বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা ভিডিও চিত্র ধারণ ও প্রচার করেছেন এবং এমন বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়েছেন; যা জনমনে উত্তেজনা সৃষ্টি করতে পারে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগের আওতাধীন অর্থনৈতিক ও সাইবার অপরাধ দমন বিভাগ বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

কাতারের এই ঘোষণার আগে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। গত ৬ মার্চ বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানি হামলার প্রভাব নিয়ে ভিডিও ধারণ ও প্রচার এবং মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুয়েত কর্তৃপক্ষও গত ৭ মার্চ দেশটির পরিস্থিতি নিয়ে উপহাস করে ভিডিও তৈরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে।

সংবেদনশীল ছবি শেয়ার করা বা অনির্ভরযোগ্য তথ্য পুনরায় প্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করে বাসিন্দাদের মাঝে খুদে বার্তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

আমিরাতের সংবাদমাধ্যম বলেছে, দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ঘটনার স্থান বা নিক্ষিপ্ত বস্তু ও ধ্বংসাবশেষের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ছবি ও ভিডিও ধারণ, প্রকাশ বা প্রচারের বিরুদ্ধে সতর্ক করেছে।

সৌদি আরবও একই ধরনের সতর্কতা জারি করেছে। তবে এসব সতর্কবার্তার পরও ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গ্রুপ চ্যাটে ছড়িয়ে পড়ছে।

সূত্র: এএফপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইরানের হামলার ছবি-ভিডিও শেয়ারের অভিযোগে কাতারে গ্রেপ্তার ৩১৩

আপডেট সময় : ১২:০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬