ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল ফিতর উপলক্ষে নড়িয়ায় অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ।

স্টাফ রিপোর্টার মোঃ নাহিদ হোসেন। নড়িয়া (শরীয়তপুর)
  • আপডেট সময় : ০৪:০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 206
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের অর্থ নড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শফিকুর রহমান কিরণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল কাইয়ুম খান।
জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নড়িয়া উপজেলার অসহায় ও দরিদ্র মানুষের সহায়তার জন্য মোট ১০ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে। এর মধ্যে আজকের অনুষ্ঠানে ১৪৬ জন অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারের পক্ষ থেকে সব সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে। ঈদের আনন্দ সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে দিতেই এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঈদুল ফিতর উপলক্ষে নড়িয়ায় অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ।

আপডেট সময় : ০৪:০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬