ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা

ঈশ্বরগঞ্জে ফায়ার সার্ভিস কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 72
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক | ময়মনসিংহ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার রামপ্রসাদ পালের বিরুদ্ধে ফায়ার লাইসেন্স করে দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের একটি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের মালিক নিখিল চন্দ্র বিশ্বাসশর্মার কাছ থেকে লাইসেন্স করে দেওয়ার কথা বলে ২৩ হাজার টাকা নেওয়া হয়।

ভুক্তভোগী নিখিল চন্দ্র বিশ্বাসশর্মা অভিযোগ করে বলেন, “আমার ডায়াগনস্টিক সেন্টারের ফায়ার লাইসেন্স করে দেওয়ার জন্য ২৫ হাজার টাকা দাবি করা হয়। পরে আমি বাধ্য হয়ে ২৩ হাজার টাকা প্রদান করি।”

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি বিধি অনুযায়ী ফায়ার লাইসেন্সের ক্ষেত্রে কোনো কর্মকর্তার নগদ অর্থ গ্রহণের সুযোগ নেই। ফলে এভাবে অর্থ গ্রহণ সরকারি নীতিমালার পরিপন্থী এবং অনিয়মের শামিল।

এ বিষয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী (পিএফএম)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “নগদ অর্থ নেওয়ার কোনো বিধান নেই। এটি একটি গুরুতর অপরাধ। এ ধরনের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত স্টেশন অফিসার রামপ্রসাদ পাল অর্থ নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, “টাকা নেওয়াটা আমার ভুল হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঈশ্বরগঞ্জে ফায়ার সার্ভিস কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

আপডেট সময় : ০২:০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬