ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / 61
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী কর্মসূচিতে পান্তা ভোজন, বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে বরণ করে নেয় সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের হলরুমে পান্তা ভোজনের মধ্য দিয়ে দিনের সূচনা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের নেতৃত্বে একটি বর্ণিল বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ রবিউল আজম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, উপজেলা প্রকৌশলী মোজাম্মেদ হক, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কায়সার তালুকদারসহ অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নাচ, গানসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন। দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে ঈশ্বরগঞ্জে আনন্দ, ঐতিহ্য ও মিলনের আবহে বরণ করা হয় বাংলা নববর্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

আপডেট সময় : ১১:৫২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬