ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

উখিয়ায় ৬ রাউন্ড তাজা গুলি সহ পালংখালীর তিন যুবক কে গ্রেফতার করেছে এপিবিএন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 278
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ায় ৬ রাউন্ড তাজা গুলি সহ ৩ যুবককে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটের দিকে পালংখালী ইউনিয়নের মোছরখোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার পালংখালীর নলবনিয়া এলাকার জাহেদ আলমের ছেলে আজিজুল হক (৩০), মো. সেলিমের ছেলে মাসুদ হোসেন (১৯) এবং বশির আহমদের ছেলে শহিদুল ইসলাম (২৫)। তবে এ ঘটনায় পারভেজ নামের এক যুবক পলাতক রয়েছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক খন্দকার ফজলে রাব্বী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে ক্যাম্প-১৫ এলাকায় ৮ এপিবিএন পুলিশের একটি দল মোছরখোলা চেকপোস্টের সামনে অভিযান পরিচালনাকালে মোটরসাইকেল যোগে আসা ৩ যুবকের গতিবিধি সন্দেহজনক হলে তাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেহ তল্লাশি করা হয়। এসময় তাদের কাছ থেকে পলিথিন মোড়ানো ৬ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়।

পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে পালংখালীর বটতলী এলাকার সামশুল আলমের ছেলে মো. পারভেজ (১৮) নামের এক যুবক গুলি গুলো তাদের দিয়েছে বলে জানায়। এ ঘটনায় পারভেজকে পলাতক আসামি করা হয়েছে।

তিনি আরও বলেন, জব্দ করা আলামত ও গ্রেফতারকৃত যুবকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উখিয়ায় ৬ রাউন্ড তাজা গুলি সহ পালংখালীর তিন যুবক কে গ্রেফতার করেছে এপিবিএন

আপডেট সময় : ১০:১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫