ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

ঢামেক প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / 88
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর উত্তরা আজমপুর বিএনএস সেন্টারের ট্রাকের ধাক্কায় নাঈম (১৬) নামে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। তিনি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শাখা থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে পরীক্ষা শেষে বের হয়ে উত্তরা আজমপুর বিএনএস সেন্টারের সামনের সড়কে রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত নাঈম উত্তরা ৫ নম্বর সেক্টর এলাকার মো. নজরুল ইসলামের সন্তান।

তাকে নিয়ে আসা বন্ধু সিয়াম জানান, উত্তরা আজমপুর বিএনএস ঢালে দ্রুতগামীর বিআরটিসি ট্রাক সজোরে ধাক্কা দেয় এতে নাঈম গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই, ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঘাতক ট্রাকচালক ও ট্রাকটিকে (ঢাকা মেট্রো-ট- ২২-৯৯৮৭) আটক করেছে পুলিশ।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উত্তরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

আপডেট সময় : ১০:৪১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫