ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় অনুষ্ঠিত হলো দ্য গ্র্যান্ড মাওলিদ ২০২৬ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার *রাজধানীর জুরাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার: পুলিশের লুন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উদ্ধার।* রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ‘গুম ফেরত’ পলাশকে চান এলাকাবাসী *মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* রেজুখাল বিজিবি চেকপোস্টে নারীর কাছ থেকে ৫,২০০ ইয়াবা উদ্ধার, আটক ১ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামপুর খানকায়ে চিশতীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা

উল্টো পথে অটোরিকশা, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে নিহত ১

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 100
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলে সারবোঝাই একটি ট্রাক উল্টে নিমাই ঘোষ (৫০) নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছে। সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এদুর্ঘটনা ঘটে।

নিহত নিমাই ঘোষ টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর গ্রামের কানাই ঘোষের ছেলে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মোহাম্মদ শরীফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মহাসড়কের উত্তরবঙ্গমুখী সার্ভিসলেনে দ্রুতগতির একটি সারবোঝাই ট্রাক চলছিল। এ সময় উল্টো পথে একটি অটোরিকশা সামনে চলে এলে নিয়ন্ত্রণ হারিয়ে সারবোঝাই ট্রাকটি উল্টে যায়। অটোরিকশার ওপর পড়লে এতে অটোরিকশাচালক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, বিকেলে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। তবে, চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উল্টো পথে অটোরিকশা, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে নিহত ১

আপডেট সময় : ০৯:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬