ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা

একটি মহল খাগড়াছড়িকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 172
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

খাগড়াছড়িতে সহিংসতায় ভারতের ইন্ধন রয়েছে কি না—সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কী? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এটি একটি সত্যিকার প্রশ্ন। এটা যাতে তারা ঘটাতে না পারে, এজন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বর্তমানে সেখানে আছেন। তিনি বিষয়টি দেখছেন। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় নেতাদের সঙ্গে তিনি কথা বলছেন।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, ‘কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে গুলি করেছে। এই অস্ত্রগুলো অনেক সময় দেশের বাইরে থেকে আসে। আমি অবশ্য দেশের নাম বলতে চাই না। সাংবাদিক তো দেশটির নামটাই বলে দিয়েছেন। এটি প্রতিহত করতে হলে সবার সহযোগিতা দরকার, সবাই সেটা করবেন।’

‘গতকাল দেশে একটি বড় ধর্মীয় উৎসব শুরু হয়েছে। এ সময়ে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করেন, রাস্তা-ঘাট যাতে বন্ধ না করেন, এই পূজাটা যাতে নির্বিঘ্নে হতে পারে, সে বিষয়ে সবাই সহযোগিতা করবেন,’ —যোগ করেন তিনি।

খাগড়াছড়ির পরিস্থিতি ধীরে ধীরে ঘোলাটে হচ্ছে কি না— এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের দেশে সনাতনধর্মীদের একটি বড় উৎসব চলছে। সেটিকে শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু একটি মহল চাচ্ছে, এই উৎসবটা যাতে ভালোভাবে ও উৎসাহ উদ্দীপনার সঙ্গে হতে না পারে। ওই একটা মহলই কিন্তু খাগড়াছড়িতে এ ঘটনা ঘটানোর চেষ্টা করছে।’

ঢাকা শহরে পঞ্চাশটি থানার মধ্যে ২৫টির নিজস্ব ভবন আছে জানিয়ে উপদেষ্টা বলেন, বাকিগুলো বিভিন্ন ভাড়া বাসায় আছে। এখন আমরা নিজস্ব ভবন তৈরি করার চেষ্টা করছি। এরই মধ্যে পাঁচটি থানা ভবনের নির্মাণ কাজ আজ উদ্বোধন করা হয়েছে। এগুলো আগামী পনেরো মাসের মধ্যে শেষ করার কথা রয়েছে। আমি তাদের বলেছি, যদি আঠারো মাসের মধ্যে শেষ করে দিতে পারেন, তাহলে ধন্যবাদ জানাব। খুব শিগগির শাহবাগ থানার নতুন ভবনেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

একটি মহল খাগড়াছড়িকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ১০:২৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫