ঢাকা ১০:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন বোনের এক দিনে জন্ম, একসঙ্গে পরীক্ষা জ্বালানি সংকটে রাজধানীতে উধাও ২০ শতাংশ বাস, ভোগান্তিতে যাত্রীরা প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে হাম আতঙ্ক: আরও ১ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৪১ সোমবার থেকে ২০ শতাংশ বেশি বিক্রি হবে অকটেন, পেট্রোল-ডিজেল ১০ শতাংশ তারাকান্দায় উত্তেজনা: বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি বজ্রপাতে ১৮ দিনে ১৫ জনের মৃত্যু, একদিনেই প্রাণ হারালেন ১২ জন ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪ বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন। উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

একাদশে ৩ পরিবর্তনের পরও জায়গা হয়নি জামালের, আছেন সাদ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 96
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচ খেলেছিলেন হামজারা। চার দিন পর অ্যাওয়ে ম্যাচে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে তারা। বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন এনেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

হোম ম্যাচে আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদকে প্রথম একাদশে না রাখায় তুমুল সমালোচনা হয়েছিল। জায়ানের পারফরম্যান্স দেখে অ্যাওয়ে ম্যাচে শুরুর একাদশে রাখতে বাধ্য হয়েছেন কোচ হ্যাভিয়ের। গত ম্যাচে সবচেয়ে বেশি ভুল করেছিলেন সাদ উদ্দিন। জায়ানকে নিলেও কোচ তার ‘প্রিয়’ সাদ উদ্দিনকেও একাদশে রেখেছেন। সাদকে রাখলেও তার ভাই তাজ উদ্দিন আজ একাদশে নেই।

আগের ম্যাচে তপু বর্মণ ইনজুরির জন্য দ্বিতীয়ার্ধে খেলেছিলেন। আজ তপু তার জায়গা ফিরে পেয়েছেন পাশাাপশি অধিনায়কের আর্মব্যান্ডও। তপু আসার পরও জুনিয়র তপুকেও (শাকিল আহাদ) রেখেছেন কোচ হ্যাভিয়ের। তারিক কাজীও আছেন একাদশে।

গত ম্যাচে একাদশে খেলা মো. সোহেল রানা ও ফয়সাল আহমেদ ফাহিম আজ নেই। সামিত সোম স্বাভাবিকভাবে আজ শুরু থেকেই খেলবেন। মিডফিল্ডের চালিকাশক্তি স্বাভাবিকভাবেই হামজা চৌধুরীর উপর। গত ম্যাচের মতো এই ম্যাচেও আক্রমণভাগের দায়িত্বে রাকিব ও মোরসালিন।

আজ বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ হলেও সাদা জার্সি পরে খেলবেন হামজারা। ৯ অক্টোবর হোম ম্যাচের আগের দিন সভায় বাংলাদেশ-হংকং দুই দলের ম্যানেজারের মধ্যে সমঝোতা হয়েছে। এজন্য বাংলাদেশ হোম ম্যাচে অ্যাওয়ের লাল জার্সি আর অ্যাওয়ে ম্যাচে দ্বিতীয় হোম জার্সি সাদা পরে খেলবে।

বাংলাদেশ ১ম একাদশ : মিতুল মারমা (গোলরক্ষক), জায়ান আহমেদ, তারিক কাজী, শাকিল আহাদ তপু, তপু বর্মণ, সাদ উদ্দিন, হামজা চৌধুরি, সামিত সোম, সোহেল রানা, মোরসালিন ও রাকিব হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

একাদশে ৩ পরিবর্তনের পরও জায়গা হয়নি জামালের, আছেন সাদ

আপডেট সময় : ১২:৫০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫