এমপি মহোদয়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে যুবদল নেতৃবৃন্দ
- আপডেট সময় : ০৮:০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / 182
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের নব-নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জাকির হোসেন বাবলু মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের নেতৃবৃন্দ।
সম্প্রতি অনুষ্ঠিত এ সাক্ষাতে নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে এমপি মহোদয়ের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, জনগণের প্রত্যাশা পূরণ এবং রাজনৈতিক-সামাজিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় হয়।

নেতারা আশা প্রকাশ করেন, এমপি মহোদয়ের নেতৃত্বে মুক্তাগাছা উপজেলার উন্নয়নের ধারা আরও বেগবান হবে এবং সাধারণ মানুষের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ যুবদলের সভাপতি রিয়াজুল কোভিদ মামুন যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন রাজু যুবদলের সহ-সভাপতি ফরহাদ , সহ-সভাপতি জামিল রহমান, সহ-সভাপতি সাহেদ আলী মানিক শাহিনুর ইসলাম সাগর, শাওন, বাপ্পি
সৌজন্য এ সাক্ষাৎকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল উৎসাহ ও ইতিবাচক প্রত্যাশা।



















