ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কমলগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে প্রতারণা: প্রাইভেট কারসহ চারজন আটক।

আব্দুল হামিদ | কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২০:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 247
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ভুয়া সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগে একটি প্রাইভেট কারসহ চারজনকে আটক করেছে স্থানীয় জনতা।
সরকারি বিভিন্ন দপ্তরে চাঁদাবাজি, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংসদ সদস্য প্রার্থীদের কাছে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)-এর প্রভাব খাটানোর ভয় দেখানো, থানায় পুলিশের সঙ্গে সখ্যতার কথা বলে অর্থ আদায় এবং অনলাইন পোর্টাল খুলে সাংবাদিক নিয়োগের নামে প্রতারণার অভিযোগ রয়েছে আটককৃতদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদারের উদ্যোগে মুন্সিবাজার এলাকায় সন্দেহজনক কার্যকলাপের অভিযোগে একটি প্রাইভেট কারসহ চারজনকে আটক করে স্থানীয় জনতা।
আটককৃতদের মধ্যে মোস্তফা কামাল নিজেকে ‘প্রথম বুলেটিন’, পিটিভি (PTV) টেলিভিশন চ্যানেলের সম্পাদক এবং দৈনিক বর্তমান কথা পত্রিকার সহ-সম্পাদক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন বলে গণমাধ্যমকর্মীদের কাছে স্বীকার করেছেন। তার এই ভুয়া পরিচয়ের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন। এছাড়া ভুয়া সাংবাদিক নিয়োগের নামেও অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
এ সময় আটককৃতদের কাছ থেকে শতাধিক ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড), বিভিন্ন ধরনের ওষুধ এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।
পরবর্তীতে স্থানীয় জনতা আটককৃতদের কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের কাছে হস্তান্তর করেন। ইউএনও বিষয়টি গুরুত্বসহকারে শুনে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং আটককৃতদের পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ মুচলেকা দিয়ে তাদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন,
“ভুয়া সাংবাদিক পরিচয়ে প্রতারণা একটি গুরুতর অপরাধ। বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কমলগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে প্রতারণা: প্রাইভেট কারসহ চারজন আটক।

আপডেট সময় : ০১:২০:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬