ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কমলগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে দেশীয় অস্ত্রের হামলা: একই পরিবারের ৫ জন গুরুতর আহত, এলাকায় উত্তেজনা

আব্দুল হামিদ সিলেট ব্যুরো চিফ:-
  • আপডেট সময় : ০৯:৫৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / 309
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নে বসতবাড়ির চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে গোবিন্দপুর গ্রামের বালীর বসতবাড়ির সামনে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দপুর গ্রামের মোঃ আব্দুল মতিনের পরিবারের সঙ্গে একই গ্রামের মোঃ শফিক মিয়া ও রফিক মিয়াসহ কয়েকজনের মধ্যে রাস্তার সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি স্থানীয়ভাবে শালিসি বৈঠকের মাধ্যমে নিষ্পত্তি হয় এবং সিদ্ধান্ত অনুযায়ী রাস্তার ওপর ইট সলিংয়ের কাজ শুরু করা হয়। এ সময় পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
হামলায় ধারালো রামদা, কোরাল ও লোহার রডের আঘাতে তিনজন গুরুতর আহত হন। আহতরা হলেন—মোঃ সুমন মিয়া (২৭), মাথায় রামদার কোপে গুরুতর জখম হয়ে
শামিম মিয়া (৩০), মাথায় ধারালো অস্ত্রের
এছাড়া জসিম মিয়া লোহার রডের আঘাতে গুরুতর আহত হন। এদিকে আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (গোপালনগর) ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল মতিন কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে অভিযুক্ত করা হয়েছে একই গ্রামের মোঃ শফিক মিয়া, রফিক মিয়া, মধু মিয়া, বাবেল মিয়া, রাহেল মিয়া ও মোঃ ফয়সাল মিয়াকে। হামলার পর থেকে অভিযুক্তরা তাদের বাড়ির বাইরে বের হতে বাধা দিচ্ছে এবং পুনরায় হামলার হুমকি দিচ্ছে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় এলাকায় ভয়ভীতি সৃষ্টি করছে, যা নতুন করে বড় সংঘর্ষের আশঙ্কা তৈরি করেছে।
ভুক্তভোগী আব্দুল মতিন বলেন,
আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে শালিসের সিদ্ধান্ত মেনে কাজ শুরু করেছিলাম। কিন্তু তারা পরিকল্পিতভাবে আমার ছেলেদের ওপর হামলা চালিয়েছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ ঘটনায় শমশেরনগর এলাকায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ছবি সংযুক্ত
সাংবাদিক আব্দুল হামিদ সিলেট ব্যুরো চিফ:-
তারিখ ২-১২-২০২৫

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কমলগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে দেশীয় অস্ত্রের হামলা: একই পরিবারের ৫ জন গুরুতর আহত, এলাকায় উত্তেজনা

আপডেট সময় : ০৯:৫৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫