করিমগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত
করিমগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৪৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / 100
“মাদকমুক্ত সমাজ চাই, সুস্থ জীবন গড়তে চাই”—এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী মানববন্ধন ও র্যালি।
শনিবার সকাল ১১ টায় উপজেলার প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে বারঘরিয়া ইউনিয়ন মাদক বিরোধী সমাজ কল্যাণ সংগঠন। এতে সহযোগিতা করে স্থানীয় সচেতন নাগরিক সমাজ।
মানববন্ধনে অংশ নেন বারঘরিয়া ইউনিয়নের গজারিয়া হাসান পুর, করিমগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও এলাকাবাসী।
তারা বলেন, “মাদকের ভয়াবহতা রোধে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা ও একসঙ্গে কাজ করা।”
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা মো. জাহিদুল সেলিম, বারঘরিয়া মাদক বিরোধী সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মো. আশিকুর রহমান, সাবেক ইউপি সদস্য গাজিউর রহমান, সুরাফ উদ্দিন সুমন মাস্টার, মো. রুবেল মাস্টার, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো. মাজহারুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং জামায়েত ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দরাও বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও গোটা সমাজকে ধ্বংস করে দেয়। তরুণদের এই নেশার ছোবল থেকে রক্ষা করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”
মানববন্ধন শেষে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এ কর্মসূচিকে স্বাগত জানানো হয় এবং ভবিষ্যতে এমন সচেতনতামূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়










