ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে থাকা ছাত্রলীগ নেতাকে নতুন মামলায় শ্যোন অ্যারেস্ট

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 46
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনিকে অন্য একটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান। তিনি জানান, নওশেল আহমেদ অনির বিরুদ্ধে থাকা ছয়টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পান। তবে তিনি কারাগারেই ছিলেন। এ অবস্থায় বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে পুলিশ আদালতে হাজির করে। পরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উপেন্দ্র চন্দ্র সরকার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমানের কর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে রেদোয়ান হোসেন (২৪) নিহত হন। তিনি নগরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে এবং ফুলবাড়িয়া কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ঘটনার পর ২৪ জুলাই কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫০-২০০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলাসহ আরও কয়েকটি মামলায় নওশেল আহমেদ অনিকে আসামি করা হয়।

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর আওয়ামী লীগের অন্যান্য নেতাদের মতো অনিও আত্মগোপনে চলে যান। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাকে পিস্তল হাতে মিছিলে দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওর ভিত্তিতে তাকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী।

পরবর্তীতে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে র‍্যাব তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে দেড় বছরের বেশি সময় ধরে তিনি ময়মনসিংহ কারাগারে বন্দি রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কারাগারে থাকা ছাত্রলীগ নেতাকে নতুন মামলায় শ্যোন অ্যারেস্ট

আপডেট সময় : ০৭:১৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬