কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে পলাতক জামালপুর সদর থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত আলহাজ্ব ইমান আলী (৫৪) হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোঃ সবুজ মিয়া (৪৮)’কে যৌথ অভিযানে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৪ ও র্যাব-১।
- আপডেট সময় : ০৬:৩০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / 121
১। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, সাজাপ্রাপ্ত আসামী, অপহরণ, প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
২। র্যাব-৪ বিভিন্ন নৃশংস অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার মাধ্যমে নাগরিকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ ও র্যাব-০১ এর যৌথ আভিযানিক দল জামালপুর জেলার সদর থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত আলহাজ্ব ইমান আলী (৫৪) হত্যা মামলায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সবুজ মিয়া (৪৮), জামালপুর’কে ১৯/০৩/২০২৫ তারিখ দুপুরে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, দায়রা মামলা নং-৬০৪/১৬, সদর থানা, জামালপুর ৭৫(০৩)১৬, ধারা- ৩০২ পেনাল কোড মূলে গত ১৪/০৩/২০২১ তারিখে আসামী মোঃ সবুজ মিয়া (৪৮), পিতা-মৃত আলহাজ্ব ইমান আলী, সাং-দক্ষিণ কৈডোলা, থানা ও জেলা-জামালপুর’কে বিজ্ঞ আদালত মৃত্যুদন্ডের সাজা প্রদান করেন। পরবর্তীতে আসামী মোঃ সবুজ মিয়া গ্রেফতার হয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার, গাজীপুরে বন্দী থাকা অবস্থায় গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোঃ সবুজ মিয়া কাশিমপুর কারাগারে অবস্থানরত অপরাপর আসামীদের সাথে যোগসাজসে কাশিমপুর কারাগারের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা, ভাংচুর এবং অগ্নিসংযোগ করতঃ ত্রাসের সৃষ্টি করে দায়িত্বপালনরত জেলরক্ষী ও কর্মকর্তাদের আঘাত, কর্তব্য কাজে বাধা দিয়ে জেল ভেঙ্গে পলায়ন করে আত্মগোপনে চলে যায়। উক্ত ঘটনায় জেল কর্তৃপক্ষ বাদী হয়ে কোনাবাড়ী থানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে মামলা দায়ের করে, যার কোনাবাড়ী থানার মামলা নং-০৪, তারিখ ১৫/০৮/২৪ ইং, ধারা-১৪৩/১৪৮/১৪৯/ ৩৫৩/২২৪/৪২৭/৩৩২/৩৩৩/৪৩৬/৩৪ পেনাল কোড। এরই ধারাবাহিকতায় র্যাব-৪ ও র্যাব-০১ এর একটি আভিযানিক দল ১৯ মার্চ ২০২৫ খ্রি. তারিখ দুপুর ১৪.১০ ঘটিকায় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে কারাগার হতে পলায়নকৃত মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত বন্দি নং- ৪৯৮০/এ মোঃ সবুজ মিয়া (৪৮)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৪। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



















