কাশিয়ানী দীঘড়গাতী রামকৃষ্ণ সনাতন ভজন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতি প্রসঙ্গে।
- আপডেট সময় : ১২:৪৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
- / 110
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের
দীঘড়গাতী রামকৃষ্ণ সনাতন ভজন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী ও শিক্ষকবৃন্দ।
গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে দীঘড়গাতী রামকৃষ্ণ সনাতন ভজন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেবতী বিশ্বাস বলেন যে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সনজিত কুমার শাখারী অনিয়ম ও দুর্নীতির কারণে ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে তিনি আরো বলেন যে প্রধান শিক্ষক বাবু সনজিত বিশ্বাস শাখারী স্কুলের টিউশন ফি আত্মসাত করা, বিদ্যালয় জমির আয় স্কুলের হিসাব না দেখিয়ে এবং টাকা নিজ অর্থে খরচ করা।
নগদ আদায় ছাত্র-ছাত্রীদের কাছ থেকে রশিদ
না দিয়ে গ্রহণ করা ক্যাশ বইওভাউচার প্রস্তুত না করে এবং বিগত সভাপতিদের স্বাক্ষর না করে। নগদ অর্থ গ্রহণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির টাকা গ্রহণ এবং নিয়ম অনুযায়ী আর না দেওয়া। বিভিন্ন ফান্ড থেকে প্রাপ্ত অর্থের অনিয়ম ও দুর্নীতি। দোকান ঘর ভাড়া আয় প্রতিষ্ঠানের ক্যাশে জমা না দিয়ে ব্যক্তিগতভাবে খরচ করা। বিদ্যালয় এর পুকুর সংক্রান্ত ব্যক্তিগত ভাবে খরচ করা। আচরণগত দিকগুলো ও তার ভালো ছিলো না।
দীঘড়গাতী গ্রামের একজন অভিভাবক বলেন যে এই প্রধান শিক্ষক আমাদের অভিভাবক সদস্য ও ম্যানেজিং কমিটিকে না জানিয়ে একা সমস্ত কাজকর্ম করেন পরে তার হিসাব চাইলে সে হিসাব দিতে অপারগতা স্বীকার করেন। তিনি আরও বলেন যে আমরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা অফিসারের বরাবর একটি লিখিত দরখাস্ত করেছি।
এ বিষয়ে দীঘড়গাতী রামকৃষ্ণ সনাতন ভজন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের কাছে গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন যে আমি শুনেছি আমার কাজের অনিয়ম ও বিদ্যালয় এর বিভিন্ন কাজের দিক তুলে ধরে উপজেলা কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেন আমার স্কুলের একজন সহকারী শিক্ষক কিন্তু যাহা সত্য না।













