ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কাশ্মিরে পাঁচ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের, ভারতের সু-৩০ ও মিগ-২৯ নিয়ে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 129
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাশ্মির সীমান্তে নতুন করে উত্তেজনার আগুন জ্বলছে। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, তারা গুলি করে ভূপাতিত করেছে ভারতের পাঁচটি যুদ্ধবিমান। এই তালিকায় রয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষার মূল ভরসা — রাশিয়ার তৈরি সু-৩০ এবং সোভিয়েত আমলের মিগ-২৯।

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভূপাতিত হওয়া বিমানগুলোর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল ফাইটার জেট এবং দুটি পুরোনো শক্তিমান, একটি সু–৩০ এবং একটি মিগ–২৯। এই দুই যুদ্ধবিমান ভারতীয় বিমানবাহিনীর অন্যতম প্রধান আক্রমণাত্মক শক্তি হিসেবেই পরিচিত।

বিশেষজ্ঞরা বলছেন, সু-৩০ ফ্ল্যাঙ্কার এবং মিগ-২৯ ফালক্রাম বহু বছর ধরে ভারতীয় আকাশ প্রতিরক্ষার ‘মেরুদণ্ড’। সোভিয়েত আমলে তৈরি এই বিমানগুলো ভারতকে আকাশযুদ্ধে আধিপত্য বজায় রাখতে সাহায্য করেছে। ফলে এই বিমানগুলো ভূপাতিত হওয়ার দাবি স্বাভাবিকভাবেই আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, সমস্ত ভারতীয় বিমান পাকিস্তানের আকাশসীমায় গুলি করে নামানো হয়েছে এবং তাদের বিমানবাহিনী সম্পূর্ণ প্রস্তুত আছে। নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর দুই দেশের মধ্যে এখন চলছে তীব্র গুলি বিনিময়।

এদিকে ভারতীয় পক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে এই ঘটনা নিশ্চিত করেনি। তবে সীমান্ত অঞ্চলে বাড়তি সেনা মোতায়েন এবং সতর্কতা জারি করেছে বলে জানা গেছে।

উত্তেজনার এই নতুন ঢেউয়ে পুরো দক্ষিণ এশিয়া আবারো টান টান পরিস্থিতির মধ্যে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাশ্মিরে পাঁচ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের, ভারতের সু-৩০ ও মিগ-২৯ নিয়ে তোলপাড়

আপডেট সময় : ০৮:২৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫