কুড়িয়ে পাওয়া ককটেলে এক শিশুর ডান হাতের আঙ্গুল সবগুলো উড়ে গেল।
- আপডেট সময় : ০১:০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / 154
রাজধানীর শনির আখড়া জাপানি বাজার ৪ নং গলি এলাকার একটি বাসায় ককটেল বিস্ফোরণে নরুল ইসলাম (০৮) নামের এক শিশু আহত।
রবিবার(০২ ফেব্রুয়ারি)বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে সন্ধ্যা ৬টার দিকে নিয়ে আসলে প্রাথমিকচিকিৎসা দিয়ে পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়।
তাকে নিয়ে আসা প্রতিবেশী বিজয় জানান, বিকেলে শনিআখরা জাপানি বাজার৪ নম্বর গলি এলাকায় থেকে একটা লাল টেপ দিয়ে মোড়ানো প্লাস্টিকের একটি বল পায়। পরে ওই বল দিয়ে খেলার সময় হঠাৎ বিস্ফোরণ হয়।এতে ডান হাতের আঙ্গুলগুলো সব উড়ে যায়,পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরো জানান,ওই শিশুর গ্রামে বাড়ি, ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার চর ফরিদপুর গ্রামের সন্তান।বর্তমানে,যাত্রাবাড়ী শনির আখড়া এলাকায় থাকতো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান,শনিরআখড়া থেকে এক শিশু ককটেল বিস্ফোরণ হয়ে ঢাকা মেডিকেলে আসছে,তার ডান হাতের আঙ্গুল উড়ে গেছে,ঢাকা মেডিকেল প্রাথমিক চিকিৎসা দিয়ে পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিবেশী বিজয় ০১৯৮৭৫৭২৭১২












