ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: গেটম্যানের অবহেলায় প্রাণহানি, একজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 157
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানির ঘটনায় গেটম্যানদের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে র‍্যাব। দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ে দায়িত্বরত দুই গেটম্যানের কেউই ঘটনাস্থলে ছিলেন না বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১১-এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক।

তিনি জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে গেটম্যান মো. হেলাল (৪১)-কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কুমিল্লার বুড়িচং থানার শংকুচাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি এ ঘটনায় দায়ের করা মামলার এক নম্বর আসামি।

ঘটনাটি ঘটে গত ২২ মার্চ রাত ৩টা ১০ মিনিটে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে একটি রেলক্রসিংয়ে। সে সময় যশোর থেকে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ নামে একটি যাত্রীবাহী বাস রেললাইন পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হন।

র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ের গেট বন্ধ ছিল না। দায়িত্বে থাকা গেটম্যান মো. হেলাল ও মেহেদী হাসান—দুজনেই ঘটনাস্থলে অনুপস্থিত ছিলেন। তাদের এই অবহেলার কারণেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় নিহত যাত্রী সোহেল রানার খালা বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় দুই গেটম্যানকেই আসামি করা হয়েছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত হেলালকে লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং পলাতক অপর গেটম্যানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: গেটম্যানের অবহেলায় প্রাণহানি, একজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৪৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬