ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা

কেরানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশে অধ্যাপক শাহিনুর ইসলাম: “খুনি হাসিনাসহ আওয়ামী লীগের দোসরদের এই বাংলার মাটিতেই ফাঁসি হবে”

কেরানীগঞ্জ সংবাদদাতা | ঢাকা
  • আপডেট সময় : ১০:১৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 95
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে স্মরণ করে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিকেল ৪টায় জিঞ্জিরার জনি টাওয়ার এলাকায় শুরু হয়ে মিছিলটি কদমতলী গোলচত্বর এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা নায়েবে আমির অধ্যাপক মো. শাহিনুর ইসলাম। এছাড়াও জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামায়াত নেতাদের ভাষ্য অনুযায়ী, ২০০৬ সালের এই দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। দিনটিকে তারা প্রতিবছর ‘কালো দিবস’ হিসেবে পালন করে আসছে।

সমাবেশে অধ্যাপক শাহিনুর ইসলাম বলেন,

“আজকের এই কালো দিবস জাতির ইতিহাসে বেদনাবিধুর একটি দিন। ন্যায় ও সত্যের পথে যারা সংগ্রাম করেছেন, তাদের রক্ত ও ত্যাগ কখনো বৃথা যাবে না। অন্যায়, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ শুধু কর্মসূচি নয়—এটি ন্যায়ের প্রতিষ্ঠার অঙ্গীকার।”

তিনি আরও বলেন,

“আমাদের আমিরে জামায়াত বলেছেন—আমাদের যদি একবার সুযোগ দেওয়া হয়, তবে এই দেশের ফ্যাসিবাদ, অন্যায়-অত্যাচারের শিকড় আমরা উপড়ে ফেলব। আমরা শান্তিপূর্ণভাবে ন্যায়বিচার, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছি। কিন্তু অন্যায়ের অন্ধকারে যারা দেশকে নিমজ্জিত করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিটি মানুষকে সচেতন হতে হবে।”

তিনি আরও যোগ করেন,

“কালো দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়—অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা মানে অন্যায়কে শক্তিশালী করা। শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করেছি। আমরা আর কোনো স্বৈরাচার, চাঁদাবাজ, দখলদার বা সন্ত্রাসী দেখতে চাই না। ন্যায়ের প্রতিষ্ঠার জন্য জামায়াত ইসলামী সংগ্রাম চালিয়ে যাচ্ছে। খুনি হাসিনাসহ আওয়ামী লীগের দোসরদের এই বাংলার মাটিতেই ফাঁসি হবে, ইনশাআল্লাহ।”

শেষে তিনি নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান,

“আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সত্য, ন্যায় ও মানবতার পথে কাজ করি। আল্লাহর সন্তুষ্টিই আমাদের চূড়ান্ত লক্ষ্য, এবং সেই লক্ষ্য অর্জনে আমরা কখনো পিছিয়ে যাব না।”

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-২ আসনের মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মো. তৌফিক হাসান,
কেরানীগঞ্জ মডেল জামায়াতের পূর্ব থানা আমির ডা. ইমাদুল ইসলাম,
পশ্চিম থানা আমির মো. আব্দুর রহিম,
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মো. মাহমুদুর রহমান সিয়াম,
এবং কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানার সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।

জনি টাওয়ার মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি কদমতলী গোলচত্বরে গিয়ে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সহযোগী সংগঠনের সদস্য ও স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কেরানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশে অধ্যাপক শাহিনুর ইসলাম: “খুনি হাসিনাসহ আওয়ামী লীগের দোসরদের এই বাংলার মাটিতেই ফাঁসি হবে”

আপডেট সময় : ১০:১৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫