ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কেরানীগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

কেরানীগঞ্জ ঢাকা
  • আপডেট সময় : ০৬:৩৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / 122
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জোবায়ের হোসেন (৩৭) নামে এক ইট–বালুর ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটে গোলাম বাজার এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম।

নিহত জোবায়ের স্থানীয় মজিদপাড়ায় নিজ বাড়িতে বসবাস করতেন। তার বাবার নাম মীর হাবিবুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, জোবায়ের গোলাম বাজারে নিজের ইট–বালুর গদিতে বসা ছিলেন। এ সময় যুবলীগ নেতা সোবাহান অর্ধশতাধিক লোক নিয়ে ধারালো অস্ত্রসহ তার গদিতে হামলা চালায়। প্রাণ রক্ষার জন্য দৌড়ে পালানোর চেষ্টা করেন জোবায়ের। কিন্তু হামলাকারীরা তাকে ধাওয়া করে ধরে ফেলে।

পরে জোবায়ের একটি চায়ের দোকানে আশ্রয় নিলে সেখানেও তাকে কুপিয়ে জখম করা হয়। এরপর দোকান থেকে টেনে বের করে গুলি করে মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা। হত্যার পর হামলাকারীরা এলাকায় ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, গোলাম বাজারের একটি জমি নিয়ে তাঁতী লীগের সাবেক সভাপতি ও সদ্য বিএনপিতে যোগ দেয়া মোল্লা ফারুকের সঙ্গে সেন্টু নামে এক ব্যক্তির দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেন্টু ওই জমি দেখভালের দায়িত্ব জোবায়েরকে দেন। এই দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে মোল্লা ফারুক ক্ষুব্ধ হন। ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত এই বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে।

কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কেরানীগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

আপডেট সময় : ০৬:৩৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫