ঢাকা ১১:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত পরিচয় ১৮২ লাশ উত্তোলন শুরু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / 109
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই গণঅভ্যুত্থনে নিহত অজ্ঞাত পরিচয় ১৮২ শহীদের মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে দেখা যায়, অজ্ঞাত পরিচয় শহীদদের গণকবরের পুরো এলাকা ঘিরে রেখেছে সিআইডির ক্রাইমসিন ইউনিট। নিহত শহীদদের ডিএনএ নমুনা সংগ্রহে কাজ শুরু করবে তারা।

মরদেহ উত্তোলনের প্রথম দিন সি আইডির প্রধানসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ইতোমধ্যে কবর থেকে মরদেহ উত্তোলন এবং নমুনা সংগ্রহের জন্য তাঁবু টানানো হয়েছে।

এর আগে গত ৪ আগস্ট (সোমবার) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশি আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন।

পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদনটি করেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মাহিদুল ইসলাম।

আবেদনে উল্লেখ করা হয়, কোটা সংস্কার আন্দোলন থেকে জন্ম নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন বয়সের নারী-পুরুষ নিহত হন। তাদের পরিচয় শনাক্তের জন্য কবর থেকে উত্তোলন করা দরকার। তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।

সিআইডির ফরেনসিক ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই আন্দোলনে অজ্ঞাত পরিচয় শহীদদের লাশ উদ্ধারে কবরস্থান এলাকায় তাঁবু স্থাপন করা হয়েছে। সেখানেই মরদেহ উত্তোলন করার পর প্রক্রিয়াগত সব কাজ করা হবে। এমন কি এই অস্থায়ী তাঁবুতে ময়নাতদন্ত করা হবে। পরবর্তীতে আবার মরদেহ যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে।

এ দিকে সিআইডি সূত্রে জানা যায়, অজ্ঞাত পরিচয় শহীদদের পরিচয় শনাক্তে বিদেশি বিশেষজ্ঞ ফরেনসিক ইউনিটকে সহযোগিতার কথা রয়েছে। অজ্ঞাত পরিচয় হিসেবে দাফন হওয়া শহীদদের মরদেহ উত্তোলন ও ডিএনএ নমুনা সংগ্রহে অন্তত এক মাস বা তারও বেশি সময় লাগতে পারে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত পরিচয় ১৮২ লাশ উত্তোলন শুরু

আপডেট সময় : ১২:২১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫