সংবাদ শিরোনাম ::
গাছ আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য — এডভোকেট এম এ হান্নান খান
ময়মনসিংহ প্রতিনিধি ॥
- আপডেট সময় : ০২:২০:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / 104
“গাছ শুধু পরিবেশ নয়, আমাদের মানসিক স্বাস্থ্যের জন্যও অপরিহার্য। তাই বৃক্ষরোপণে সবাইকে অনুপ্রাণিত হতে হবে।” — মন্তব্য করেছেন ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও জেলা কৃষকদলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ হান্নান খান।
তারেক রহমানের নির্দেশে চলমান ‘গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইন’-এর অংশ হিসেবে গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ২৯ নং ওয়ার্ডের বাংলাদেশ ব্যাংক বাইপাস মোড় এলাকায় বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এডভোকেট এম এ হান্নান খান বলেন—
“প্রকৃতির কাছাকাছি থাকা মানসিক প্রশান্তি এনে দেয়। তাই গাছ লাগানো মানে শুধু ছায়া আর অক্সিজেন নয়, বরং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সদস্য ও ২৯ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুব রহমান, সদস্য গিয়াস উদ্দিন, রফিক, আকবর, জামানসহ গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইনের সদস্য রাফায়েত খান রাফা, আবির ইসলাম শিশির, আকিব, রৌদ্র, মারুফ, তৌফিক, অলি ও ইলহাম প্রমুখ।



















