গ্যাস-তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে ১১ দলের গণমিছিল
- আপডেট সময় : ০৫:৫১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / 51
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ | ২৫ এপ্রিল ২০২৫
গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ১১ দলীয় ঐক্য, ময়মনসিংহ মহানগরের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি নগরীর টাউনহল এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ মিছিলে জামায়াতে ইসলামীসহ ১১ দলের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ অংশ নেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তারা বলেন, অবিলম্বে গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, জ্বালানি সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
সমাবেশে নেতারা জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।




















