সংবাদ শিরোনাম ::
চর উদ্যোগ প্রকল্পের আওতায় ছাগল বিতরণ :
মো. হারুনঅর রশিদ রৌমারী উপজেলা প্রতিনিধি, কুড়িগ্রাম।
- আপডেট সময় : ১১:৫৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / 121
কুড়িগ্রাম জেলার স্থানীয় এনজিও সিএসডিকে’র আয়োজনে, ন্যাশনাল চর অ্যালায়েন্স এর সহযোগিতায় চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর চর সাজাই আশ্রয় কেন্দ্রে চর উদ্যোগ প্রকল্পের আওতায় ১০ টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়, কিছুদিন আগে সেখানে আরো ১৪টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয় গুচ্ছ গ্রামে বসবাসরত ৫০ টি পরিবারের মাঝেই ছাগল বিতরণ করা হবে বলে আস্বস্ত করেন ডনার প্রতিনিধি। চরের মানুষের জীবন মান উন্নয়নে সিএসডিকে এনজিওর মাধ্যমে চরে বিভিন্ন সময় এ সকল সহযোগিতা অব্যাহত রয়েছে যাতে করে চরে বসবাসরত দরিদ্র পরিবার গুলো আর্থসামাজিক উন্নয়ন করা যায়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন সিএসডিকে এনজিওর নির্বাহী পরিচালক মো. আবু হানিফ মাষ্টার সহকারী পরিচালক মো. হারুনঅর রশিদ শাকিল এনজিওর সুপারভাইজার মো. রিপন মিয়া স্টাফ শাকিল রানা ও সাংস্কৃতিক ব্যাক্তি সাদ্দাম হোসেন।



















