চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাঙালির বর্ষবরণ উৎসব পালিত,,,
- আপডেট সময় : ১২:০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / 210
সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও পহেলা বৈশাখ বাঙালিদের প্রানের উৎসব। বাঙালি ও বৈশাখ মিলেমিশে একাকার বাংলায়। এদিন নানা আয়োজনে বর্ষবরণ করা হয়ে থাকে সারাদেশে ন্যায় তারি ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জেও, ভোরের নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে ১৪৩২ বঙ্গাব্দের প্রথম প্রভাতে শুরু হবে বর্ষবরণ। আজ সোমবার (১৪ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ০৮,৩০ সে জেলা প্রশাসকের কার্যলয়ের থেকে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে কোর্টচত্বর নিউ মার্কেটসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকে সামনে গিয়ে শেষ হয়। এবং জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্যে দিয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি শুরু হয় । চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদের নেতৃত্বে শোভাযাত্রাটি জেলা জেলা প্রশাসকের কাছে থেকে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়া, পালকি,মাটির তৈরি বাসনসহ বিভিন্ন বর্ণের বেলুন ফেষ্টুন, মাথাল শোভাযাত্রাকে বর্ণিল করে তোলে। এসময় পুলিশ সুপার মোহম্মাদ রেজাউল করিমসহজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে বিয়াম স্কুল চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বাংলাদেশ প্রেস ক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ও ৫ উপজেলা বাংলাদেশ প্রেস ক্লাবের সকল সদস্য বৃন্দু উপস্থিত ছিলেন , জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমি স্কুলের শিক্ষার্থীসহ শিল্পী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।










