ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা

চিলমারীতে ২৮ দিন থেকে -রৌমারী রুটে ফেরি চলাচল বন্ধ 

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / 133
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে নাব্যতা সংকটের কারণে ব্রহ্মপুত্র নদে চিলমারী-রৌমারী নৌরুটে দীর্ঘ ২৮ দিন থেকে ফেরি চলাচল বন্ধ আছেন। এর আগে গত বছরের ২৩ ডিসেম্বর ব্রহ্মপুত্র নদে পানির গভীরতা কম হওয়ায় ফেরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ফেরি কর্তৃপক্ষ। রবিবার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান। তিনি বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় সড়ক পথেও পণ্যবাহী পরিবহন যাতায়াত বন্ধ আছেন। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন আয়ের ব্যবসায়ীরাও। জনপ্রিয় এ রুট ব্যবহার করতে প্রতিদিন তিনদফায় ফেরি পারাপার হত পণ্যবাহী পরিবহন গুলো। স্থানীয় হোটেল ব্যবসায়ী আপেল, শামীম, ও সাইদুর জানান, অনেক দিন থেকে ফেরি বন্ধ থাকায় ট্রাক আসে না। এখানে ট্রাক আসলে ট্রাকের চালক, হেলপার সহ যারা থাকতেন তারা এই ভাতের হোটেল গুলো তেও খাওয়া দাওয়া করতেন। তাদের উদ্দেশ্য করেই এই হোটেল ও বিভিন্ন দোকান গুলো চলত। এখন ব্যবসা অনেক কমে গেছে। 
ট্রাক চালক আতিক, ফরিদুল, হিমেল জানান, সোনাহাট স্থলবন্দর থেকে পাথর নিয়ে এই পথে দিয়ে যাতায়াত করতে  খুব সুবিধা হয়। কিন্তু দীর্ঘদিন থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় রংপুর হয়ে ঘুরে যেতে হয়, এতে অনেক কষ্ট ও অর্থের ব্যায় হয়। বিআইডব্লিউটিএ’র উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, নতুন করে আবার ৪ কিলোমিটার পথে বালুর চর পড়েছে। এর আগে মন্ত্রণালয় থেকে কর্মকর্তারা এসেছিলেন। তাদের দেয়া গাইডলাইন অনুযায়ী কাজ চলছে। তবে খনন কাজ শেষ হতে একটু সময় লাগবে বলে জানান তিনি। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চিলমারীতে ২৮ দিন থেকে -রৌমারী রুটে ফেরি চলাচল বন্ধ 

আপডেট সময় : ১১:৩৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫