ঢাকা ১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় অনুষ্ঠিত হলো দ্য গ্র্যান্ড মাওলিদ ২০২৬ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার *রাজধানীর জুরাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার: পুলিশের লুন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উদ্ধার।* রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ‘গুম ফেরত’ পলাশকে চান এলাকাবাসী *মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* রেজুখাল বিজিবি চেকপোস্টে নারীর কাছ থেকে ৫,২০০ ইয়াবা উদ্ধার, আটক ১ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামপুর খানকায়ে চিশতীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা

চোর সন্দেহে গণপিটুনিতে গাজীপুরে ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৮:২২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 98
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন মারা গেছেন।

শনিবার (৯ মে) মধ্যরাতে গরু চুরির সময় এলাকাবাসী চোর চক্রের তিনজনকে আটক করে। এসময় তাদের গণপিটুনিতে তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ মর্গে পাঠায়। এছাড়া এলাকাবাসী গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি আগুনে পুড়িয়ে দিয়েছে।

রবিবার (১০ মে) সকালে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে, শনিবার দিবাগত মধ্যরাতে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় বাহাদুর মিয়া ও আবু বক্করের গরুর খামারে চোর চক্র হানা দেয়। এ সময় একটি গোয়াল থেকে গরু বের করে নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা টের পেয়ে যায়। পরে তিনজনকে ঘেরাও করে হাত-পা বেঁধে আটকের পর এলাকাবাসী গণপিটুনি দেয়।

এ সময় চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসলেও তাদের আটকে দেওয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার অধীনস্থ ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা গিয়ে ওই তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।

ফুলবাড়িয়া ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুর রহমান বলেন, গত কয়েকদিন ধরেই এই এলাকায় চোরের উৎপাত বেড়েছে।

স্থানীয় মসজিদের ইমাম মুফতি আতাউর রহমান বলেন, গত কয়েকদিন থেকে চোরের উপদ্রব বেড়েছে। সেজন্য এলাকার লোকজন কদিন ধরেই সজাগ রয়েছে। আজ ভোর ৪টার দিকে চোরের উপস্থিত টের পেয়ে এলাকার লোক তাদের আটক করে গণপিটুনি দেয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, তিনজনের মরদেহ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। চুরির কাজে ব্যবহার হওয়া গাড়িটি এলাকাবাসী পুড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চোর সন্দেহে গণপিটুনিতে গাজীপুরে ৩ জনের মৃত্যু

আপডেট সময় : ১২:৩৮:২২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬