ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

জনগণ একাত্তরেই জামায়াতকে লাল কার্ড দেখিয়েছে : প্রিন্স

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / 110
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, মুক্তিযুদ্ধের চেতনাকে অমরা ধারণ করি, লালন করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পথে স্বাধীনতা বিরোধী একটি দল পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। এসব কারণে জনগণ একাত্তরেই জামায়াতে ইসলামীকে লাল কার্ড দেখিয়েছে এবং বিগত ৫৪ বছরেও জনগণ তা দেখিয়ে আসছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট মুক্ত দিবস উপলক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা এবং দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপির মনোনীন প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, স্বাধীনতার মূল্যবোধ ধরে রাখতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানতে হবে। আসন্ন নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে হালুয়াঘাটে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা করা হবে। সেখানে দলমত নির্বিশেষে স্থানীয় সকল মুক্তিযোদ্ধাদের ছবিসহ পরিচিতি, রণাঙ্গনের যুদ্ধের অডিও ভিজ্যুয়াল ইতিহাস এবং সাক্ষাৎকার প্রদর্শন করা হবে। এছাড়াও হালুয়াঘাট সম্মুখ সমরে যুদ্ধের স্থান সমূহে স্মৃতিস্তম্ভ স্থাপন করে আগামী দিনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্ত দিবস উদযাপন করা হবে।

‎বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম তালুকদার, বিষেশ্বর চৌহান, সুশীল ঘাগড়া, মইন উদ্দিন, খালেকুজ্জামান খান, কামাল খান, হামিদুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল প্রমুখ।

এ সময় শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত ও দেশের উন্নতি সমৃদ্ধি কামনা করে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এদিন সন্ধ্যায় হালুয়াঘাট সাধারণ পাঠাগারের উদ্যোগে মুক্ত দিবস উপলক্ষ্যে স্থানীয় শহীদ মিনারে অপর একটি আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রিন্স।

এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগ স্বৈরাচারী কায়দায় ক্ষমতার মসনদ আকড়ে ধরে রাখলেও অবহেলিত হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। তবে আসন্ন নির্বাচনে জনগণের ভোটে বিএনপির রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পেলে অবহেলিত এই সীমান্ত অঞ্চলকে আলোকিত করে গড়ে তোলা হবে।

এ সময় বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনগণ একাত্তরেই জামায়াতকে লাল কার্ড দেখিয়েছে : প্রিন্স

আপডেট সময় : ০৭:২৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫