জাজিরা থানার ওসি আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১০:২৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / 149
শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে জাজিরা থানা ভবনের নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শরীয়তপুর পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওসি আল আমিন আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
এ ঘটনায় জাজিরা থানার সামনে উৎসুক জনতা এবং সাংবাদিকদের ভিড় জমেছে। তবে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঘটনাস্থলে পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, খবর পেয়ে থানা ভবনের একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার বিষয়টি ধারণা করা হলেও প্রকৃত কারণ ময়নাতদন্তের পরে জানা যাবে।

























