ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় অনুষ্ঠিত হলো দ্য গ্র্যান্ড মাওলিদ ২০২৬ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার *রাজধানীর জুরাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার: পুলিশের লুন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উদ্ধার।* রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ‘গুম ফেরত’ পলাশকে চান এলাকাবাসী *মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* রেজুখাল বিজিবি চেকপোস্টে নারীর কাছ থেকে ৫,২০০ ইয়াবা উদ্ধার, আটক ১ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামপুর খানকায়ে চিশতীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা

জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 78
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের মাদারগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীর পাড়া এলাকার সুজা মিয়ার দুই বছরের ছেলে মোহাম্মদ আলী ও মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতাগাঁ এলাকার জাহিদুল ইসলামের দেড় বছরের ছেলে ইয়ামিন।

নিহত মোহাম্মদ আলীর পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মোহাম্মদ আলীর মা লামিয়া আক্তার। সে রান্নার কাজে ব্যস্ত থাকায় মোহাম্মদ আলী খেলতে খেলতে তাদের বাড়ির পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বিলের কিনারে মোহাম্মদ আলী মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ আলীর মা লামিয়া আক্তার বলেন, আমি সকালের জন্য রান্না করছিলাম। আর আমার ছেলে উঠানে খেলছিলো। হঠাৎ করেই মোহাম্মদকে আমি দেখতে না পেয়ে খুঁজাখুঁজি করি। পরে দেখি আমার ছেলে বিলে ডুবে মারা গেছে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদারগঞ্জ উপজেলা নিহত ইয়ামিনের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ইয়ামিনের মা রান্নাঘরে রান্না করছিলেন। এ সময় ইয়ামিন বাড়ির উঠানে খেলছিল। খেলতে খেলতে একপর্যায়ে শিশুটি বাড়ির উঠানে পানি জমে থাকা একটি গর্তে পড়ে যায়। কিছুক্ষণ পর ইয়ামিনকে পানিতে পড়ে থাকতে দেখে তার মা-বাবা ইয়ামিনকে গর্ত থেকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইয়ামিনের বাবা জাহিদুর ইসলাম বলেন, আমার স্ত্রী রান্না করছিল আর আমার ছেলে খেলা করছিল। আমার স্ত্রী রান্নার কাছে ব্যস্ত হয়ে পড়ায় আমার ছেলের দিকে নজর দিতে ভুলে যায়। কিছুক্ষণ পর দেখে ইয়ামিন আমাদের উঠানে থাকা কুয়াতে পড়ে আছে। পরে আমি আর আমার স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে ডাক্তার বলে আমার ছেলে মারা গেছে।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদুল ইসলাম বলেন, শিশুটির হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৪:৫৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬