জুলাই শহীদ দিবস ও গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৫৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / 40
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
১৬ জুলাই “জুলাই শহীদ দিবস” এবং ০৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষে ময়মনসিংহে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় দিবস দু’টি উদযাপনকে কেন্দ্র করে গৃহীত কর্মসূচি, সার্বিক প্রস্তুতি, বিভিন্ন সরকারি দপ্তরের করণীয় এবং সমন্বয়মূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট অংশীজন এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।
আলোচনায় বক্তারা বলেন, জাতীয় গুরুত্বসম্পন্ন এ দিবসগুলো যথাযথ মর্যাদায় পালনের জন্য সকল দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন। পাশাপাশি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সকলের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে “জুলাই শহীদ দিবস-২০২৬” এবং “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” যথাযোগ্য মর্যাদায় পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়










