জেলা লিগ্যাল এইড স্পেশাল মেডিয়েটর প্যানেল এ আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত এডভোকেট মিফতাহ উদ্দিন আহমদ
- আপডেট সময় : ০৮:০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / 32
চকরিয়া প্রতিনিধি কক্সবাজার : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত জেলা লিগ্যাল এইড (চকরিয়া চৌকি আদালত) স্পেশাল মেডিয়েটর প্যানেল-এ আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এডভোকেট মিফতাহ উদ্দিন আহমদ তিনি তার ফেইসবুকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন।
তিনি লেখেছেন।পেশাগত জীবনে এটি আমার জন্য একটি অত্যন্ত সম্মানজনক অর্জন এবং মাইলফলক। এই দায়িত্ব ন্যায়বিচার প্রতিষ্ঠা, বিরোধের শান্তিপূর্ণ ও কার্যকর নিষ্পত্তি এবং অসহায় মানুষের আইনগত সেবা নিশ্চিত করার ক্ষেত্রে আরও আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে—ইনশাআল্লাহ।

এই আনন্দঘন মুহূর্তে আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়
স্বরাষ্ট্র মন্ত্রী, চকরিয়া পেকুয়া আসনের বার বার নির্বাচিত অবিসংবাদিত নেতা, কক্সবাজার এর সূর্যসন্তান শ্রদ্ধাভাজন জনাব সালাহ উদ্দিন আহমেদ ( Salahuddin Ahmed) মহোদয়ের প্রতি। আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রেস সচিব, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি জনাব Safwanul Karim ভাইয়ের প্রতি।
বিনম্রচিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত সকল শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি,আজকের এই অর্জনে যাদের হ্রদয় আনন্দিত হয়েছে সকলের প্রতি।
সকলের নিকট দোয়া প্রার্থী, যেন সততা, ন্যায়নিষ্ঠা ও পেশাগত আদর্শ বজায় রেখে মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে পারি।
শুভেচ্ছান্তে
মিফতাহ উদ্দিন আহমদ
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রিম কোর্ট
স্পেশাল মেডিয়েটর
জেলা লিগ্যাল এইড, কক্সবাজার
(চকরিয়া চৌকি আদালত)










