ঝুলন্ত এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিঠিতে লেখা ছিল আমার মৃত্যুর জন্যে বন্ধুরা দায়ী নয়।
- আপডেট সময় : ০২:৩২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / 115
রাজধানী ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মোঃ ইশতিয়াক আহমেদ চৌধুরী (মাহীন) (২২) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদাহ উদ্ধার। নিহত (আই ইউ বি)ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।
রবিবার (২৬ জানুয়ারি) মধ্যরাতে ঘটনাটি ঘটে।পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভাটারা থানার উপ -পরিদর্শক (এসআই) মোঃ হাবিবুর রহমান জানান, আমরা খবর পেয়ে রাত সাড়ে বারোটার দিকে ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-জি রোড- ১৭ বাসা ৮৭৯ তৃতীয় তলা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকের মর্গে পাঠানো হয়। তিনি জানান, নিহত(আই ইউ বি)ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিল। তার কাছে থেকে একটি চিরকূট আমরা পাই চিরকুটে লেখা ছিল আমার এই মৃত্যুর জন্য বন্ধুরা কেউ দায়ী নয় । তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরো জানান, নিয়তের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদরের টাংগাইল সদর হাউসিং এলাকার মাহবুব আলম চৌধুরী সন্তান। বর্তমানে,বসুন্ধরা আবাসিক এলাকা ব্লক-জি রোড-১৭ বাসা ৮৭৯ তৃতীয় তলা পরিবারের সঙ্গে থাকতেন। নিহত এক ভাই এক বোন। এসআই ০১৭১১-২২৬৮৩৪











