ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ‘আলোচনা শুরুর’ দাবি নাকচ করে দিলো ইরান দোয়ারাবাজারে ১ কোটি ১৩ লাখ টাকার চার নৌকা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইলসহ গ্রেফতার এক ছিনতাইকারী, পলাতক ২ দক্ষিণ কেরানীগঞ্জে ইন্টারনেট প্রতিষ্ঠানের যন্ত্রাংশ চুরির অভিযোগ, তদন্তে পুলিশ রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত ইউপি কার্যালয়ে হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগে, মতিসহ অন্যদের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ড ও র‌্যাব এর যৌথ অভিযানে ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা ও ৪ বোতল ফেনসিডিল জব্দ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 121
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ মঙ্গলবার মধ্যরাত ১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী ও র‌্যাব-১৫ সিপিসি কর্তৃক টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাবরাং খুরের মুখ সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল বোটটিকে থামার সংকেত প্রদান করে।

কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় উক্ত বোট”টি”কে ধাওয়া করলে বোটটি সাবরাং খুরের মুখ সংলগ্ন সমুদ্র চরে আটকে যায় এবং বোটে থাকা মাদক কারবারীরা সাঁতার কেটে তীরে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা বোটটিতে তল্লাশী চালিয়ে একটি ব্যাগ ও বস্তায় লুকায়িত অবস্থায় ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা, ৪ বোতল ফেনসিডিল এবং ২ টি দেশীয় অস্ত্র জব্দ করে।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ও ফেনসিডিল মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সাথে সমন্বয় করতঃ ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মোঃ সিয়াম-উল-হকলেঃ কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা
বাংলাদেশ কোস্ট গার্ড।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ড ও র‌্যাব এর যৌথ অভিযানে ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা ও ৪ বোতল ফেনসিডিল জব্দ

আপডেট সময় : ০৩:২৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫