ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি কার্যালয়ে হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগে, মতিসহ অন্যদের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের, বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুল্লা ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণের মধ্য দিয়ে সবুজায়নের অঙ্গীকার ব্রহ্মপুত্র নদী থেকে উদ্ধার অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে, স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল বড় ভাই, ত্রিশালে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু নীলক্ষেতে ‘ভোজেশ্বরের ইতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন দক্ষিণ কেরানীগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

টেকনাফে মাদক বিরোধী যৌথ অভিযানে এক মাদক কারবারি নিহত,বিপুল পরিমাণ ইয়াবা জব্দ আটক ১!

নুরুল বশর উখিয়া
  • আপডেট সময় : ০৪:৩৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 116
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীরদ্বীপে কোস্টগার্ড ও র‌্যাবের যৌথ অ‌ভিযা‌ন চালিয়ে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারী আটক। অভিযান চলাকালীন মাদক পাচারকারী আব্দুস সবি (৫০) মারা যায়। তিনি শাহপরীরদ্বীপ ডাঙ্গর পাড়া এলাকার বাসিন্দার সৈয়দের ছেলে আব্দুস সবি (৫০)।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক বলেন, ১ ফ্রেব্রুয়ারি শনিবার ১১ টায় গোপন সংবা‌দে জানতে পারি টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া এলাকা দিয়ে এক‌টি মাদকের বড় চালান বাংলা‌দে‌শে প্রবেশ করবে। এমন সংবাদে বিসিজি আউটপোস্ট শাহপরীরদ্বীপ ও র‍্যাব-১৫ সিপিসি-১ এর যৌথ শাহপরী দ্বীপ পশ্চিম পাড়া সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড টহল দল বোটটি‌কে থামার জন‌্য সং‌কেত দেয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বো‌টে অবস্থানরত ৫ জন ইয়াবা পাচারকারী সমুদ্রে লাফ দেয়। কোস্টগার্ড আভিযানিক দল ২ জন ইয়াবা পাচারকারীকে সমুদ্র থেকে উদ্ধার করা হয়। বাকি ৩ জন শাহপরী দ্বীপ বে‌রিবাঁধ এলাকা দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে‌ বোট থেকে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আটককৃত মাদক পাচারকারী হল, টেকনাফের শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকার বাসিন্দার আব্দুস জব্বারের ছেলে মুহাম্মদ তুহিন (২০)।

উদ্ধারকৃত ২ জন পাচারকারী হ‌তে আব্দুস সবি (৫০) পানিতে ডুবে যায়। ১৫ মিনিট উদ্ধার অভিযান শেষে মাদক কারবারি আব্দুস সবিকে অচেতন অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দীর্ঘ চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, জব্দকৃত ইয়াবা ও আটককৃত আসামি‌র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানার হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

টেকনাফে মাদক বিরোধী যৌথ অভিযানে এক মাদক কারবারি নিহত,বিপুল পরিমাণ ইয়াবা জব্দ আটক ১!

আপডেট সময় : ০৪:৩৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫