ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ হোয়াইক্যং এর ৬ টি ইট”ভাটা কে ১২ লাখ টাকা জরিমানাকার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন

নুরুল বশর
  • আপডেট সময় : ১২:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 113
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় আইন লঙ্ঘনের অভিযোগে ছয়টি ইটভাটাকে দুই লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়। একই সাথে ইটভাটাগুলো সিলগালা করা হয়েছে।

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রুনায়েত আমিন রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জরিমানা ও সিলগালা করা ইটভটাগুলো হলো, টেকনাফের হোয়াইকং দৈংগাকাটার মেসার্স এ আর বি বিক্স, একই এলাকার মেসার্স এম কে বি বিক্স, হোয়াইক্যং এর মেসার্স এ এইচ বি বিক্স, মেসার্স এস এম বি বিক্স, মেসার্স কে এন বি বিক্স এবং হোয়াইকং লাতুরিখোলা এর মেসার্স এম আর বি বিক্স।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর বিভিন্ন ধারা লংঘনের অপরাধে উপজেলার ছয়টি অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতিটি ইট ভাটাকে দুই লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। একই সাথে ইট ভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর,সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে জেলা কার্যালয়ের উপ-পরিচালক জমির উদ্দিনের উপস্থিতিতে এই অভিযান চালানো হয়। এতে সহায়তা করেন কক্সবাজার জেলা পুলিশ, টেকনাফ থানা পুলিশ, র‍্যাব-১৫ ও ফায়ার সার্ভিস।

তবে ইট ভাটার মালিকের দাবি তারা সিজন এর সময় এটা তাদের জন্য বিরাট ক্ষতি হয়েছে তারা পথে বসে যাবে ইট ভাটা বন্ধ করে দেওয়ার কারণে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

টেকনাফ হোয়াইক্যং এর ৬ টি ইট”ভাটা কে ১২ লাখ টাকা জরিমানাকার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন

আপডেট সময় : ১২:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫