ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় অনুষ্ঠিত হলো দ্য গ্র্যান্ড মাওলিদ ২০২৬ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার *রাজধানীর জুরাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার: পুলিশের লুন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উদ্ধার।* রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ‘গুম ফেরত’ পলাশকে চান এলাকাবাসী *মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* রেজুখাল বিজিবি চেকপোস্টে নারীর কাছ থেকে ৫,২০০ ইয়াবা উদ্ধার, আটক ১ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামপুর খানকায়ে চিশতীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা

ঢাকায় অনুষ্ঠিত হলো দ্য গ্র্যান্ড মাওলিদ ২০২৬

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 42
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা, ১ সেপ্টেম্বর : রাজধানীর ধানমন্ডির হোয়াইট হল কনভেনশন সেন্টারে সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে দ্য গ্র্যান্ড মাওলিদ সেলিব্রেশন ২০২৬। ইন্টারন্যাশনাল মাওলিদ সেলিব্রেশন কাউন্সিল (আইএমসিসি)-এর আয়োজিত এ অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট আলেম-ওলামা, পীর-মাশায়েখ, কূটনীতিক, সুফি স্কলার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ইন্টারন্যাশনাল মাওলিদ সেলিব্রেশন কাউন্সিলের আহ্বায়ক মুফতি খাজা এইচ এম মাসউদ রিজভী-র সঞ্চালনায় ও হক্কানী মনজিল দরবার শরীফের গদ্দিনিশীন আলহাজ শাহ সুফি জাকির হোসাইন সোবহানী-র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজী হারিস বিন ওসমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহান আবাদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভারত থেকে আগত হযরত খাজা নিজামুদ্দীন আউলিয়া (রহ.)-এর দরবারের সিনিয়র খাদেম হযরত খাজা দানিয়েল নিজামী। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহ মোহাম্মদ আহসানুল হাদী।

আয়োজকদের মধ্যে ছিলেন হাফেজ কারি সৈয়্যদ সাঈদুর রহমান আল-কাদেরী, খাজা শামসুল হক মোল্লা চিশতী নিযামী,  শাহ শাফায়াত মাহমুদ সাবরী, সৈয়্যদ মোহাম্মদ ফারহান হোসাইন।

অন্যান্ন পীর-মাশায়েখদের মধ্যে উপস্থিত ছিলেন। সৈয়্যদ মোহাম্মদ মনোয়ার হোসাইন রেজভী, শাহ মোহাম্মাদ শাকের আলী সাবরী, শাহজাদা মুহাম্মদ শহিদুল্লাহ ও শাহজাদা মুহাম্মদ ইয়াসিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্য, নবীপ্রেম, আহলে বাইতের শিক্ষা এবং ইসলামী আধ্যাত্মিক ও মানবিক মূল্যবোধকে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, মিলাদ মাহফিল, সম্মিলিত খতমে দরুদ শরীফ, আলোচনা, কাওয়ালি পরিবেশন করে জনপ্রিয় কাওয়াল মুন্না ও তার দল, বিশেষ দোয়া-মোনাজাত করেন। হাফেজ কারী সৈয়দ সাইদুর রহমান। উক্ত অনুষ্ঠানটি ধর্মীয় ও আধ্যাত্মিক আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়। দেশ-বিদেশের অতিথিদের উপস্থিতিতে এবারের মাওলিদ সেলিব্রেশনের আয়োজনটি সৌহার্দ্য, সম্প্রীতি ও নবীপ্রেমের এক মিলনমেলায় পরিণত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকায় অনুষ্ঠিত হলো দ্য গ্র্যান্ড মাওলিদ ২০২৬

আপডেট সময় : ০৩:৩৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬