ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 81
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে গ্রেফতার হন মো. ফখরুল আলম (পিতা: জালাল উদ্দিন), গ্রামের বাড়ি দোহালিয়া বালিখা, তারাকান্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং সংশ্লিষ্ট সার্কেল অফিসারের তত্ত্বাবধানে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ তানবীর আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় সাব-ইন্সপেক্টর সজীব কুমার দাস, এএসআই খলিলুল্লাহসহ অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন।
আরও জানা যায়, গ্রেফতারকৃত ফখরুল আলম ঢাকার মতিঝিল থানা এলাকায় দায়ের করা মামলা নং ৬৪(৪)/০৪, বিশেষ ট্রাইব্যুনাল নং ৯০০/০০ এর জিআর (সাজা) মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি একটি অস্ত্র মামলায় দণ্ডিত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।
গ্রেফতারের পর বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তারাকান্দায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৯:৫৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬