তারানগর ইউনিয়নের উন্নয়ন ও সুশাসন নিয়ে ইফতার ও মতবিনিময় সভা
- আপডেট সময় : ১২:৪১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / 166
কেরানীগঞ্জ-এর তারানগর ইউনিয়ন-এ সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে এক আন্তরিক ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজের প্রতিনিধি, সচেতন নাগরিক ও বিভিন্ন পেশাজীবী অংশ নেন।
সভায় ইউনিয়নের চলমান নানা সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা হয়। বিশেষ করে মশা ও ডেঙ্গু পরিস্থিতি, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার দুর্বলতা, ইউনিয়ন পরিষদের সেবা জনগণের দোরগোড়ায় সহজলভ্য করা, যুবসমাজে মাদক বিস্তার এবং সামগ্রিক সামাজিক শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরা হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, তারানগর ইউনিয়নের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় একজন যোগ্য, সৎ, কর্মঠ ও জনবান্ধব তরুণ নেতৃত্ব প্রয়োজন। এ প্রেক্ষিতে উপস্থিত স্থানীয় জনগণ ও বন্ধু মহলের সর্বসম্মত মতামতের ভিত্তিতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মামুন-উর-রহমানকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাওয়ার আগ্রহ ও ঐকমত্য প্রকাশ করা হয়।



















