ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মে ও জুন মাসে ঢাকা জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা নির্বাচিত এসআই এনামুল হক উবহাটা ইউনিয়নের মানুষের সেবায় কাজ করতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রিপন তরফদার মোবাইল চুরির অপবাদে নাতিকে মারধর, বাধা দিতে গিয়ে দাদা খুন: দুই অভিযুক্ত গ্রেফতার ময়মনসিংহে ডিবি-থানা পুলিশের যৌথ অভিযানে আরও ৯ ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ময়মনসিংহে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ময়মনসিংহে অন্যরকম হাট, যেখানে বিক্রি হয় মানুষ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪ রোগী হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

তোহা সাহেবের বাড়ির সামনের থেকে রংপুরিয়া মার্কেট পর্যন্ত  রাবিশ দিয়ে সড়ক মেরামত।

রিপোর্ট এম মাসুদ রানা নিজস্ব সংবাদ দৈনিক জাতীয় খবর :---
  • আপডেট সময় : ০৮:৩৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 87
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৩ং ওয়ার্ডের ভান্ডারা  অংশের    তোহা সাহেবের বাড়ির সামনের থেকে রংপুরিয়া মার্কেট পর্যন্ত  দীর্ঘদিনের ভাঙাচোরা সড়কের একটি অংশ রাবিশ দিয়ে মেরামত করা হয়েছে। স্থানীয় জনগণের চলাচলের সুবিধা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির ওই অংশে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন।

স্থানীয়দের উদ্যোগে এবং জনস্বার্থ বিবেচনায় তোহা সাহেবের বাড়ির সামনের ক্ষতিগ্রস্ত অংশে রাবিশ ফেলে প্রাথমিকভাবে মেরামতের কাজ সম্পন্ন করা হয়েছে। এতে আপাতত এলাকাবাসীর চলাচলে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক জনাব মো. মাসুদ রানা বলেন, “জনসাধারণের দুর্ভোগ লাঘবে এই ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তবে এটি সাময়িক সমাধান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত সড়কটি টেকসইভাবে সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, যাতে ভবিষ্যতে জনগণকে আর ভোগান্তিতে পড়তে না হয়।”

এলাকাবাসীও স্থায়ীভাবে সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, রাবিশ দিয়ে মেরামত করায় বর্তমানে চলাচল কিছুটা সহজ হলেও এটি দীর্ঘমেয়াদি সমাধান নয়। দ্রুত পাকা সংস্কারকাজ বাস্তবায়ন করা হলে এলাকার মানুষ স্থায়ীভাবে উপকৃত হবেন।

স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তোহা সাহেবের বাড়ির সামনের থেকে রংপুরিয়া মার্কেট পর্যন্ত  রাবিশ দিয়ে সড়ক মেরামত।

আপডেট সময় : ০৮:৩৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬